
মাঙ্কিপক্স বা এমপক্স সম্পর্কে বিস্তারিত জানুন:
গুটিবসন্তের একই গোত্রের ভাইরাস হওয়া সত্ত্বেওপক্স সাধারণভাবে অনেক কম ক্ষতিকর।
প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছিল। কিন্তু বর্তমানে, মানুষ থেকে মানুষেও সংক্রমিত হয়। এই রোগে ব্যক্তিদের প্রাথমিক লক্ষণ হলো জ্বর, মাথাব্যথা, ফোলা এবং পিঠ ও পিতে যন্ত্রণা।
আক্রান্ত ব্যক্তির যদি একবার জ্বর উঠে, তবে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত, মুখ থেকে শুরু হয়ে তা হাতের তালু এবং পায়ের তলদেশসহ শরীরের অন্যান্য অংশে ছড়ায়।
ফুসকুড়িগুলো খুব চুলকানো বা ব্যথাদায়ক হতে পারে। এসব ফুসকুড়ি নানা ধাপে পরিবর্তিত হয়ে স্ক্যাব বা গোলাকার পুরু আস্তর তৈরি করে এবং পরে তা পড়ে যেতে পারে। এর ফলে দাগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সংক্রমণের ১৪ থেকে ২১ দিনের মধ্যে এটি নিজে থেকেই ভালো হয়ে যেতে পারে। তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক হতে পারে। এমপক্সের কারণে গুরুতর পরিস্থিতিতে মুখ, চোখ ও যৌনাঙ্গসহ পুরো শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে।
কীভাবে এমপক্স ছড়ায়?
এমপক্স মূলত সংক্রামিত ব্যক্তির যৌন সম্পর্কের মাধ্যমে, অথবা সরাসরি যোগাযোগে ছড়ায়। এছাড়া আক্রান্ত মানুষের কাছে গিয়ে কথা বলা কিংবা শ্বাস নেয়া—এই সব প্রচন্ড ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তা অন্যের শরীরে প্রবেশ করতে পারে।
ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র, কোনো চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে।
ভাইরাসে আক্রান্ত জিনিস, যেমন বিছানা, স্থাবর ও পোশাক অথবা তোয়ালে স্পর্শ করেও এটি ছড়াতে পারে।
কিছু প্রাণী, যেমন বানর, ইঁদুর ও কাঠবিড়ালি যদি এই রোগে সংক্রমিত হয়, তখন যারা ওই প্রাণীর সঙ্গে বেশি কাছে আসে, তারা আক্রান্ত হতে পারে।
২০১৯ সালে বৈশ্বিক প্রাদুর্ভাবের সময়ে বেশিরভাগ ক্ষেত্রে এটি যৌন সম্পর্কের মাধ্যমে ছড়িয়েছে।
বর্তমানে কঙ্গোর প্রাদুর্ভাবের একটি বড় কারণ হলো আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ।
এছাড়া ছোট শিশুদের মত ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে এমপক্সের উপস্থিতি দেখা গেছে।

এখানে বিজ্ঞাপন দিন বা আপনার প্রোডাক্ট ও সার্ভিসের প্রচারনা করুন।
যোগাযোগ করুন: 01918-358461 (WhatsApp Only)
এমপক্সের কি কোনো টিকা আছে?
হ্যাঁ, পক্সের একটি টিকা আছে। তবে এটি কেবলমাত্র ঝুঁকিতে থাকা ব্যক্তিরা অথবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরা পেতে পারে।
তবে উদ্বেগজনক বিষয় হলো, যাদের এই টিকার প্রয়োজন, তাদের জন্য পর্যাপ্ত তহবিল নেই।
অফিশিয়ালি অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য এমপক্সের টিকা প্রদান করতে সম্প্রতি ডব্লিউএইচও ওষুধ প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে।
এখন আফ্রিকার সিডিসি মহাদেশব্যাপী ‘জরুরি জনস্বাস্থ্য অবস্থা’ ঘোষণা করেছে। আশা করা যায়, এর প্রতিক্রিয়ায় সরকারগুলো আরও ভালোভাবে সমন্বয় করতে সক্ষম হবে। ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে চিকিৎসা সরবরাহ ও সহায়তার প্রবাহ বৃদ্ধি পাবে।
বিশ্বব্যাপী কোনো পদক্ষেপ গ্রহণ ব্যতিরেকে বর্তমান প্রাদুর্ভাব মহাদেশের বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছ।

যে যে দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে?
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম ও মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টে সমৃদ্ধ দেশে, বেশ কিছু প্রত্যন্ত গ্রামে এমপক্সের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়।
প্রতি বছর, এই অঞ্চলে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়। আর এতে শত শত মানুষের মৃত্যু ঘটে। বিশেষভাবে, ১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি ঘটে।
বর্তমানে, বেশ কয়েকটি দেশে একসাথে এমপক্সের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে – বিশেষ করে কঙ্গো ও এর প্রতিবেশী দেশগুলোতে।
রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়ায় দেখা গেছে — যা সাধারণত সেখানে দেখা যায় না।
মোটামুটি, এমপক্সের দুটি প্রধান ধরন রয়েছে – ক্লেড ১ এবং ক্লেড ২।
ক্লেড ১ ভাইরাসটি কয়েক দশক ধরে কঙ্গোতে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাবের কারণ ছিল। বর্তমানে যে ধরনটি ছড়িয়ে পড়েছে, সেটিও এটি।
ক্লেড ১-এর কিছু ধরনে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।Tagged Info Taker, এমপক্স কী এবং এর লক্ষণগুলো কী?, এমপক্স নিয়ে আতঙ্ক!, এমপক্সের কি কোনো টিকা আছে?, কীভাবে এমপক্স ছড়ায়?, যে যে দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে?