০১-০১-০০০১ সালের আগে মানুষের জীবন কেমন ছিল?

সম্পাদক

June 8, 2026

আপনি কি কখনো ভেবে দেখেছেন ০১-০১-০০০১ সালের আগের পৃথিবী কেমন ছিল? যখন না ছিল ক্যালেন্ডার, না ছিল ঘড়ি, তখন মানুষ সময় মাপতো কিভাবে? কোন সময় ফসল বোনা উচিত, আর কখন তা কাটার উপযোগী হবে সেটাই বা তারা জানত কিভাবে। একসময় ছিল যখন এই পৃথিবীতে কোনো তারিখ ছিল না, ছিল না কোনো বছর, মাস বা সপ্তাহ। তবুও কিছু মানুষ জানতো, কোন দিন শুভ আর কোন দিন অশুভ।

আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি বছরে কেন থাকে ৩৬৫ দিন আর কেনই বা বছরে ১২টি মাস থাকে? এই প্রশ্নগুলোর উত্তর খুব একটা সহজ নয়। কারণ এর উত্তরগুলি লুকিয়ে আছে বিজ্ঞানের শিকড়ে আর প্রাচীন সভ্যতার অতল গভীরে। তাই আজকের এই ব্লগ পোস্টে সময়কে আমরা অনেক পিছনে নিয়ে যাবো, যে সময়ে কোনো তারিখ ছিল না, না ছিল ঘড়ি। সময়কে তখন দেখে নয় অনুভব করে বোঝা হতো।

কিন্তু একটি সতর্ক বার্তা, আজকে আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনার আজকের সময় সম্পর্কে ভাবনার ধরনটাই বদলে দিতে পারে। যদি ইচ্ছুক থাকেন তাহলেই পোস্ট টি সম্পূর্ণ করার অনুরোধ রইল।

এমন একটি প্রশ্ন আছে যার উত্তর আজও পুরোপুরি কেউ ব্যাখ্যা করতে পারেনি। না ইতিহাসবিদ, না বিজ্ঞানী। প্রশ্নটা হল যখন ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না তখন মানুষ সময় বুঝতো কিভাবে?

ভাবুন আপনি এমন এক জগতে আছেন যেখানে কোনো তারিখ নেই, কোনো সময় নেই, নেই কোনো নববর্ষ, নেই কোনো ঘড়ি বা ক্যালেন্ডার। আপনি জানেন না আজকে কত তারিখ বা কি বার। তাহলে আপনি বুঝবেন কিভাবে কখন কার সাথে দেখা করতে হবে। জন্মদিন পালন করবেন কবে, উৎসব, পূজা, ঈদ এসব উদযাপনই বা করবেন কোন তারিখে? ব্যাপারটা বেশ জটিল তাই না?

কিন্তু অবাক করার বিষয়, তখনকার মানুষ ঠিকই তাদের জীবন চালিয়ে যাচ্ছিলেন। কৃষকরা জমিতে বীজ বুনতো সঠিক সময়ে, ভবিষ্যৎ পরিকল্পনাও করত এমনকি যুদ্ধের দিনও নির্ধারণ করতো। অথচ তখনও কিন্তু ১লা জানুয়ারি, ০০০১ সাল শুরু হয় নি। তাদের হাতে ছিল না কোনো ডিজিটাল ঘড়ি, তবুও তারা জানত কোন সময় গুরুত্বপূর্ণ বা কোন সময় বিপদজনক। তাহলে তারা কি আকাশের তারা বা সূর্যের সঙ্গে কথা বলতো? নাকি তাদের কাছে এমন এক রহস্যময় জ্ঞান ছিল, যার সম্পর্কে আমরা হয়তো খুব বেশি জানি না। তবে অনেকের ধারণা প্রাচীন মানুষেরা প্রকৃতি দেখে সময় বুঝতো। আকাশের পরিবর্তন, চাঁদের রূপ, সূর্যের গতিপথ, রাতের তারার অবস্থান এইসব ছিল তাদের সময় বোঝার পদ্ধতি।

আজ আমরা যেটাকে সময় মাপা বলি, কিন্তু আসলেই কি আমরা সঠিক সময়কে কখনো মাপতে পেরেছি? ভেবে নেয়া যাক সময় শুরু হয়েছিল ১লা জানুয়ারি, ০০০১ সালে। কিন্তু সত্যি টা হলো, এটা শুধু সেই মুহুর্ত যখন মানুষ সময়কে বাঁধার চেষ্টা করেছিল। সময় কিন্তু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। আমরা সময়ের ভাষা তখন বুঝতাম না। হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তাকাতো, তারা দেখতো চাঁদের আকৃতি বদলাচ্ছে, সূর্য এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, তারা রা সরে যাচ্ছে এক অবস্থান থেকছ অন্য অবস্থানে। যে পরিবর্তনগুলোই ছিল সময়ের ভাষা। আর তখন মানুষ সময়কে অনুভব করত চোখ দিয়ে নয় বরং মন থেকে।

কিন্তু এই অনুভূতি দিয়ে চলা সব সময় সম্ভব ছিল না। তাই মানুষের দরকার হলো এমন কিছু যা দিয়ে মুহুর্তটাকে ধরে রাখা যায়। সময়কে এক সূত্রে গেঁথে রাখা যায় এবং এখান থেকেই জন্ম হয় মানুষের প্রথম টাইম মেশিন। যেটাকে আজ আমরা ঘড়ি বলছি। কিন্তু প্রথম অবস্থায় কোনো ধাতব ঘড়ি ছিল না, ছিল না কোনো ক্যালেন্ডার। তখন সময়কে ধরা হতো পাথরের ছায়া দেখে। সূর্য কোথায় দাঁড়ালে ছায়া কেমন হবে সেটা দেখে সময়কে আন্দাজ করা হতো। মাটিতে পাথর বসিয়ে দাগ কেটে সূর্য ও তারার গতি নিরীক্ষণ করা হতো। এভাবেই গড়ে উঠেছিল সময় মাপার প্রথম কৌশল। যা থেকে ধীরে ধীরে জন্ম নিয়েছিল আজকের ক্যালেন্ডার ও ঘড়ি ব্যবস্থা।

তবে একটি প্রশ্ন থেকে যায় যে, তারা পাথর দিয়ে সময় মাপতো কিভাবে? যে প্রশ্নের উত্তর বেশ বিস্ময়কর। প্রাচীন সভ্যতাগুলি বিশাল আকৃতির পাথর স্থাপন করতো এমন ভাবে, যাতে সূর্যের আলো পাথরে পড়লে তার ছায়া একটি নির্দিষ্ট জায়গায় এসে পড়ে এবং তা দেখেই তারা সময়ের অনুমান করতো।

আর বছর বা মাসের হিসাব হতো, প্রতিদিন সূর্য একটু একটু করে অন্য কোণ থেকে উঠে আর সেইসঙ্গে পাল্টাতো পাথরের ছায়াও। কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিনে সেই ছায়া একদম নির্ভুলভাবে গিয়ে পড়তো একটা বড় পাথরের উপর, যা থেকে বছরটি শেষ হিসেবে ধরা হতো। বিষয়টি জটিল মনে হলেও, তাদের কাছে ছিল সহজ ব্যাপার।

যেমন ইংল্যান্ডের বিখ্যাত স্টোনহেঞ্জ এমনই এক প্রাচীন ক্যালেন্ডার যা দিয়ে মানুষ সময়কে বুঝতো। স্টোনহেঞ্জটিকে দেখে মনে হতে পারে, এগুলি এলোমেলো ভাবে বসানো কিছু পাথর। কিন্তু এটি ছিল তাদের নিখুঁত পরিকল্পনার ফল। প্রতিবছরের ২১শে জুন, সূর্য ঠিক ওই পাথরের মাঝখান দিয়ে উঠতো‌ আর ২১শে ডিসেম্বর সেখানেই অস্ত যেতো। কোনো ঘড়ি নয়, কোনো ক্যালেন্ডার নয়, শুধু সূর্য আর পাথর দিয়েই সময়ের গতিকে এভাবে তারা বুঝতো।

২০২২ সালের এক গবেষণায় দেখা গিয়েছে, স্টোনহেঞ্জের প্রতিটি পাথর বছরের এক একটা দিন বা সপ্তাহকে সূর্যের আলো দ্বারা চিহ্নিত করে। যা আজকের দিনের ক্যালেন্ডারের মতো। ওই পাথরগুলোই ছিল তাদের সময় রক্ষক প্রহরী।

তাই স্টোনহেঞ্জের ছবি দেখলে ভাববেন না এটা শুধু কিছু পাথরের গাঁথুনি, এটা ছিল এক বিস্ময়কর বৈজ্ঞানিক ক্যালেন্ডার। যা পাথর আর সূর্যের আলো খেলার মাধ্যমে সময়কে প্রকাশ করতো।

শুধু ইংল্যান্ড নয়, ভারতেও এমন বহু স্থানে সূর্য আর সময়ের গণনা বহু হাজার হাজার বছর আগে থেকেই শুরু হয়েছিল। এমনকি বাংলাদেশেও আমরা বহু মন্দির ও প্রাচীন স্থাপত্যের সময় গণনার ছাপ খুঁজে পাই। মন্দিরগুলি শুধু উপাসনার জায়গা ছিল না, সেগুলি ছিল সময় গণনার কেন্দ্র। যেমন উড়িষ্যার কোনারকের সূর্য মন্দির, অনেকের ধারণা এটি কেবল উপাসনার জন্য বানানো হয়েছিল না। বরং এটি ছিল এক প্রাচীন টাইম মেশিন। যা সময় আজ ঋতুর হিসাব রাখতো সমুদ্রের কাছেই এই মন্দিরটি এমনভাবে তৈরি, যে বছরের দুটি নির্দিষ্ট দিনে সূর্যের আলো সোজা গিয়ে পড়ে মন্দিরের মূল গর্ভ গৃহে। এছাড়াও সূর্য মন্দিরের রথে ১২টি চাকা ও ৭টি ঘোড়া রয়েছে। প্রতিটি চাকা বছরের ১২টি মাস কে আর চাকায় ৮টি করে স্পোক বা তার যা দিনের ৮টি প্রহর নির্দেশ করে। এখন যেমন আমরা সময়কে ঘন্টা মাপি, প্রাচীনকালে সময় মাপা হতো প্রহর বা পহর হিসেবে। চমৎকার বিষয় হলো এই চাকায় সূর্যের ছায়া পড়লে, সময় জানা যেতো। যে সময় পৃথিবীর অনেক স্থানেই ঘড়ির অস্তিত্ব ছিল না। এই উপমহাদেশ গুলির মানুষ তখন পাথর দেখে সময় পড়তো। যা শুধু শিল্প ছিল না, ছিল এক বিশুদ্ধ বিজ্ঞান।

যখন প্রাচীন মানুষ প্রথম আকাশের দিকে তাকিয়েছিল, তখন তারা বুঝেছিল আকাশে এমন কিছু আছে, যা প্রতিদিন বদলাচ্ছে। রাতের আকাশে চাঁদের রূপ প্রতিনিয়ত বদলায়। পাতলা রেখা থেকে ধীরে ধীরে পূর্ণ গোল হয়ে ওঠা আবার মিলিয়ে যাওয়া অন্ধকারে। এই পরিবর্তন শুধু সৌন্দর্যই ছিল না, এটা ছিল সময় বোঝার প্রথম ইঙ্গিত।

হাজার হাজার বছর আগে যখন ঘড়ি বা ক্যালেন্ডারের কোনো অস্তিত্বই ছিল না, তখন মানুষ সময় মাপার যন্ত্র হিসেবে প্রথম গ্রহণ করেছিল চাঁদকে। যেমন চাঁদের একটি পূর্ণ চক্র সম্পন্ন হতে সময় লাগে প্রায় ২৯ দিন। নতুন চাঁদ থেকে পূর্ণিমা এবং তারপর আবার অমাবস্যা। এই চক্র থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম ক্যালেন্ডার। যাকে বলা হয় “চান্দ্র ক্যালেন্ডার”।

ভারতীয় পঞ্জিকায় তিথি বা পক্ষ ইত্যাদি ধারণা গুলো ঠিক এই চাঁদের গতিবিধির উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। এই ক্যালেন্ডার শুধু সময় বোঝার উপায় ছিল না, এটাই হয়ে উঠেছিল সমাজ, ধর্ম, কৃষিকাজ আর উৎসবের ভিত্তি। কবে উপবাস বা রোজাহব, কখন বিয়ে হবে, কোনদিন পূজা বা ঈদ ছবি ঠিক হতো চাঁদের হিসাব ধরে। যেমন এখনো পর্যন্ত চাঁদের উপস্থিতি দেখেই ঈদের সূচনা করা হয়। এছাড়াও আরও একটি মহাজাগতিক শক্তি দেখে সেইসময় সময়কে বোঝা হতো। তাহলো- সূর্য।

সূর্যের একটি পূর্ণচক্র মানে ৩৬৫ দিনের একটি বছর। সূর্য ছিল চাঁদের মতোই স্থির, নির্ভুল ও অনুমান যোগ্য। এ কারণেই মিশরীয় ও রোমান সভ্যতা গ্রহণ করেছিল সূর্য ভিত্তিক ক্যালেন্ডার। যেটাকে আমরা বলি “সৌর বর্ষপঞ্জি”।

তবে এখন প্রশ্ন হল একদিকে রয়েছে ২৯ দিনের “চান্দ্র ক্যালেন্ডার” অন্যদিকে ৩৬৫ দিনের “সৌর ক্যালেন্ডার”। তাহলে কোনটা বেশি প্রাকৃতিক ও নির্ভরযোগ্য। এই দ্বন্দের সমাধান হয়েছিল ভারতে। ভারতবর্ষে তৈরি হয় এক অনন্য ক্যালেন্ডার পদ্ধতি যা দুটিকেই মিলিয়ে তৈরি করা হয়েছিল এবং এর নাম দেওয়া হয়েছিল “চান্দ্র-সৌর পঞ্জিকা” বা “Lunisolar Calendar”। এই ক্যালেন্ডারে প্রায় ৩২ থেকে ৩৩ মাস পর পর একটি করে অতিরিক্ত মাস যোগ করা হয়। যাতে চান্দ্র বছর সৌর বছরের সাথে মিলে যায়।

বাংলাদেশেও বহুদিন ধরে এই ধরনের সময় গণনার চর্চা চলে এসেছে। বিশেষ করে বাংলা পঞ্জিকা ও ধর্মীয় উৎসব গুলিতে এর প্রভাব স্পষ্ট করতে। এই ক্যালেন্ডার বুঝতে প্রাচীন পণ্ডিতরা সৌর বিদ্যার সাহায্য নিয়েছিলেন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের গতিবিধির হিসাব করেই তারা এই ক্যালেন্ডারটিকে তৈরি করেছিলেন। বর্তমানে “সৌর ক্যালেন্ডার” মূলত আধুনিক জীবন, প্রযুক্তি, প্রশাসন ও আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এটি সময় পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে নির্ভুল একটি পদ্ধতি।

তবে প্রাচীনকাল থেকে একটি পদ্ধতি আমাদের জীবনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত, তাহলো চন্দ্র। তাই আজও হলি, দীপাবলি, ঈদ, শবে বরাত বা বুদ্ধ পূর্ণিমার মতো উৎসব ঠিক হয় চাঁদের তারিখ অনুযায়ী।

আজ আমরা যেভাবে প্রতিবছর ১লা জানুয়ারিতে আতশবাজি, ফানুস উড়িয়ে নতুন বছর উদযাপন করি, একটা নতুন বছরে পা দেই। কিন্তু আমরা কি জানি এই তারিখটা এলো কোথা থেকে?

খ্রিস্টপূর্ব ৪৬ সালে অর্থাৎ পহেলা জানুয়ারি, ০০০১ সালের ৪৬ বছর আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার বুঝতে পারলেন, রোমান ক্যালেন্ডার এলোমেলো হয়ে পড়েছে। কৃষিকাজের সময় মিলছে না, ধর্মীয় অনুষ্ঠানগুলি ভুল সময় হচ্ছে। এই জট খুলতে তিনি চালু করেন “জুলিয়ান ক্যালেন্ডার”। যেখানে প্রতিবছর ৩৬৫ দিন আর প্রতি চার বছরে একবার লিপ ইয়ার রাখা হয়, যে ক্যালেন্ডার টা শুরু হয় সরাসরি পহেলা জানুয়ারি, খ্রিষ্টাব্দ ০০০১ থেকে মানে ০০০০ সাল বলে কিছুই ছিল না। যেটা যীশু খ্রীষ্টের জন্ম বর্ষ বলে ধরা হলেও, ইতিহাস বলছে যীশুর জন্ম আসলে কারো ৪ থেকে ৬ বছর আগে হয়েছিল। এভাবে বহু শতাব্দী চলার পর দেখা গেল, এই ক্যালেন্ডারে পৃথিবীর গতি অনুযায়ী সময়ের সঙ্গে ১০ দিনের গরমিল হচ্ছে। জুলিয়ান ক্যালেন্ডার পৃথিবীর প্রকৃত গতির তুলনায় প্রতিবছর প্রায় ১১ মিনিট করে বেশি সময় গণনা করছিল। এই ছোট্ট ভুলটা ১৫০০ বছর ধরে জমে গিয়ে, ১০ দিনের গরমিল তৈরি করেছিল। ফলে খ্রিস্টিয় ক্যালেন্ডারে বসন্ত বা ধর্মীয় উৎসবগুলো আসছিল ভুল সময়ে।

তখন পোপ গ্রেগরি ১৫৮২ সালে একটি ভুল ঠিক করে দেন। পুরনো ক্যালেন্ডার থেকে সরাসরি ১০ দিন বাদ দেওয়া হয়। ৪ অক্টোবরের পরের দিনই ঘোষণা করা হয় ১৫ই অক্টোবর। অর্থাৎ ১৫৮২ সালের ক্যালেন্ডার যদি আপনি দেখেন, ওইখানে ১০ দিন আপনি দেখতে পাবেন না। ৪ অক্টোবর ছিল বৃহস্পতিবার আর পরের দিন ১৫ই অক্টোবর ছিল শুক্রবার। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকেই আজকের আধুনিক পৃথিবী অনুসরণ করে।

তাহলে এবার প্রশ্ন উঠে ১ বছরে ১২ মাস, ১ মাসে প্রায় ৩০ দিন এই হিসাবগুলি কিভাবে এলো। সবটাই কি কাকতালীয়? নাকি সবটাই নির্ভর করে সূর্য, চাঁদ ও পৃথিবীর গতি পরিক্রমার উপর।

পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে ২৪ ঘন্টায়, এটাই একদিন।

চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে একবার পাক খায় ২৯ দিনে, এটাই এক মাস।

আর পৃথিবী সূর্যকে ঘিরে একবার ঘুরতে সময় নেয় ৩৬৫.২৫ দিন‌ এবং এই সময়ের মধ্যেই চাঁদ ঘরে ১২ বার, তাই এক বছরে হয় ১২ মাস। এবং পৃথিবীর গতি ০.২৫ এর হিসাব সামাল দিতে প্রতি চার বছর অন্তর একদিন বাড়িয়ে লিপ ইয়ার গণনা করা হয়। তখন ফেব্রুয়ারি হয় ২৯ দিনের।

আজকের দিনের প্রযুক্তি এই হিসাব সহজ করে দিয়েছে। কিন্তু প্রাচীন যুগে মুনি, ঋষিরা খালি চোখে, খালি মাথায় এইসব হিসাব করে গেছেন। সময়কে তারা শুধু সংখ্যা নয়, জীবন্ত অনুভব হিসেবে দেখতেন। আজ আমরা হয়তো শুধু ক্যালেন্ডার আর ঘড়ির মধ্যেই আটকে গেছি, ভুলে গেছি সময়ের আসল ভাষা, যা এখনো লুকিয়ে আছে সূর্য, চাঁদ আর হৃদস্পন্দনের মাঝখানে।

১ লা জানুয়ারি ০০০১ সাল, এটি কোন নতুন সময়ের শুরু ছিল না, শুধু একটি মাত্র দিন ছিল। সময় একটা নদীর মতো, চুপচাপ বয়ে চলে নিজের গতিতে। আমরা কেবল তীরে দাঁড়িয়ে তার ধার দেখি, ঘড়ির কাঁটায় সে নদীকে বাঁধতে চাই। কিন্তু নদী কি কখনও কারো বাঁধায় থেমেছে? হয়তো সময় কখনও শুরুই হয়নি আর শেষও হবে না। শুরু আর শেষ এটা কেবলই আমাদের তৈরি করা একটি মাপকাঠি মাত্র। প্রকৃতির চোখে সময় এক চক্র, এক প্রবাহ। কিন্তু আমরা মানুষ কখন যেন সেই সময়কে পাতায় ছাপানো সংখ্যায় বানিয়ে ফেলেছি।

Leave a Comment